জাতীয়

১১ জুন বাজেট উত্থাপন

নিজস্ব প্রতিবেদক:

২০২০-২০২১ অর্থবছরের বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলে জানা গেছে।

এর আগে সংসদে প্রতিবছরই বাজেট পেশ করার পূর্বে মন্ত্রিসভার অনুমোদন গ্রহণের সুবিধার্থে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করা হয়। এবারও সেভাবেই হতে যাচ্ছে। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হবে।

তবে করোনাভাইরাসের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে এবারের বাজেটের আকার কত হতে পারে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

এদিকে বাজেট প্রণয়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যম মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে।

৩ মে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ বিভাগের ওয়েবসাইটে http://www.mof.gov.bd গিয়ে জাতীয় বাজেট ২০২০-২১ প্রণয়নে মতামত/পরামর্শ (Opinion/Suggestion for Budget 2020-21 Preparation) এই অপশনে ক্লিক করেই যে কেউ তার মতামত দিতে পারবেন।

অর্থ বিভাগের ওই ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে।

যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তা পড়তে ও ডাউনলোড করতে পারবে বলে তারা জানায় অর্থ মন্ত্রণালয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা