জাতীয়

২৫ ব্যাংক কর্মী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

দেশের ব্যাংকগুলোতে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

সোমবার (৪ মে) পর্যন্ত নতুন করে ১৪ জন ব্যাংক কর্মকর্তা এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ইসলামী ব্যাংক নীলফামারীর সৈয়দপুর শাখার চারজন, রূপালী ব্যাংকের দুজন, সাউথইস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একজন, অগ্রণী ব্যাংকের দুজন এবং সোনালী ব্যাংকের পাঁচজন।

করোনা শনাক্তের সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ২৫ ব্যাংক কর্মী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।

গত ২৬ এপ্রিল করোনায় প্রথম ব্যাংকার হিসেবে মুজতবা শাহরিয়ার নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। তিনি বেসরকারি দি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা