জাতীয়

প্রবাসীদের দেয়া হবে ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিকভাবে ফাইজারের টিকা প্রবাসী কর্মীরা পাবেন। এক্ষেত্রে যেসব দেশে ফাইজারের টিকা প্রদানের বাধ্যবাধকতা রয়েছে সেসব দেশের প্রবাসী কর্মীরা ফাইজারের টিকা পাবেন। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হবে।

কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বুধবার (৩০ জুন) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে প্রবাসী কর্মীদের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হচ্ছে। সে তালিকা যাচাই-বাছাই করে তথ্য ভাণ্ডারে নেয়া হবে। পরে চূড়ান্ত তালিকা করে প্রবাসী কর্মীদের রেজিস্ট্রেশনভুক্ত করা হবে। এরপর তাদের কাছে ক্ষুদে বার্তা পাঠানো হবে।

মো. শামসুল হক আরও বলেন, সে ক্ষুদে বার্তা দেখিয়ে প্রবাসী কর্মীরা দেশের যেকোনো টিকাদান কেন্দ্র থেকে টিকা নিয়ে বিদেশে যেতে পারবেন। তবে রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা দিতে পারবেন না।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা