জাতীয়

চট্টগ্রামে সড়ক থেকে ড্রেনে অটোরিকশা, নিহত ২

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেট এলাকায় ড্রেনে পড়ে সিএনজি অটোরিকশা চালকসহ এক নারী নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বায়েজিদ স্টেশন অফিসার তানভীর কাজল।

নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. সুলতান (৩৮) ও যাত্রী খাতিজা বেগম (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেটের মেয়র গলি এলাকায় টিঅ্যান্ডটি কলোনির বাইলেন সড়কের পার্শ্ববর্তী বড় ড্রেনে প্রচণ্ড স্রোত নামে। সকাল সাড়ে ১১টার দিকে সেখানে পড়ে ডুবে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। সেখান থেকে তিন যাত্রী উঠে আসলেও দুজন অটোরিকশার ভেতরে আটকা পড়ে মারা যান।

পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বায়েজিদ স্টেশন অফিসার তানভীর কাজল বলেন, অটোরিকশাটি তুলে আনার পর দুজনের মরদেহ পাওয়া যায়। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা