জাতীয়

ভ্যাট কমেছে রেস্তোরাঁগুলোর

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁয় খাবারের ভ্যাটের (মূল্য সংযোজন কর) হার কমানো হয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁয় প্রতি ১০০ টাকার খাবারে ১৫ টাকার বদলে ১০ টাকা হয়েছে। আর নন-এসি ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁয় সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। আগামী পহেলা জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১ সালের অর্থবিল পাসের সময় এ সংশোধনী আনা হয়েছে।

বিদ্যমান ভ্যাট আইনের আওতায় কোনো প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ওপর কোনো ভ্যাট নেই। তবে ৫০ লাখ টাকা টার্নওভারের বেশি রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকানগুলোকে ভ্যাট দিতে হয়। ভ্যাট কর্মকর্তারা এ নিয়ে নিয়মিত তদারকিও করে থাকেন।

হোটেল ব্যবসায়ীরা জানান, তারা সবাই ভ্যাট দিতে চান। তবে ভ্যাটের হার কমানোর দাবি দীর্ঘদিনের।

মহামারি করোনাভাইরাসের কবলে পড়ে অনেক দিন থেকেই বন্ধ রয়েছে হোটেল-রেস্তোরাঁ। এ খাতে আর্থিক ক্ষতির পরিমাণও অনেক। প্রাস্তাবিত বাজেটে ভ্যাটের হার কমানোর দাবি ছিল রেস্তোরাঁ মালিকদের। ভ্যাটের হার কমে আসায় খাবারের দাম কমে আসবে, সেইসঙ্গে রাজস্ব আদায়ও বাড়বে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা