জাতীয়

অনুমতি পেল মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মডার্না উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেশে জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ঔষধ অধিদপ্তর থেকে মঙ্গলবার (২৯ জুন) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নিয়ে দেশে করোনা প্রতিরোধী সাতটি টিকা জরুরি ব্যবহারে অনুমোদন পেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুন টিকাটির অনুমোদন দেয়া হয়।

২৭ জুন এ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হলেও বিষয়টি আজই জানা গেল।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। এর সংরক্ষণ তাপমাত্রা -১৫ থেকে -২৫ ডিগ্রি সেলসিয়াস। টিকাটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।

বাংলাদেশে এই টিকার স্থানীয় প্রতিনিধি এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায়ই জানা যায়, উপহার হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে মডার্নার যে ২৫ লাখ ডোজ টিকা দেবে তা আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে আসতে পারে। যুক্তরাষ্ট্র ওই টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছিলেন বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়া হবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা