জাতীয়

ধর্ষণে গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকৎসা দেওয়া হচ্ছে।

ধর্ষণের শিকার শিশুকে বৃহস্পতিবার (২৪জুন) রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামরাঙ্গীচর থানার পরিদর্শক সিকদার মহিতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর পরিবারের অভিযোগের বরাতে তিনি বলেন, দুই-তিন দিন আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তার পরিবার বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন। মেয়েটির অবস্থা ভালো নয়। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তাই আমরা তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢামেক হাসপাতালে পাঠিয়েছি।

তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওই স্কুলছাত্রীর বড়ভাই জানান, গত সোমবার বিকেলে তার ছোটবোন একই বয়সী প্রতিবেশী এক মেয়ের সঙ্গে বের হয়েছিল। রাস্তা থেকে হৃদয় নামে এক যুবক কৌশলে একই এলাকার একটি পঞ্চমতলা ভবনে নিয়ে তাকে ধর্ষণ করে। রাতে বাসায় ফেরে সে। প্রথমে ভয়ে কিছু না বললেও পরে পরিবারকে সব জানায়।

তিনি আরও জানান, ওইদিন পরিবারের লোকেরা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তারা ভর্তি করাননি। পরে মেয়ের অবস্থা খারাপ হলে থানায় অভিযোগ করেন।

ওই স্কুলছাত্রীর বাবা নির্মাণ শ্রমিক। মা গৃহিনী। দুইভাই ও একবোনের মধ্যে সে দ্বিতীয়। কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকে পরিবারটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা