জাতীয়

প্রবাসী কর্মীদের টিকার নিবন্ধন আগামী সপ্তাহেই 

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কর্মীদের টিকা দিতে আগামী সপ্তাহের মধ্যেই নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এনআইডি কার্ড না থাকলেও পাসপোর্ট নম্বর বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে পাওয়া স্মার্ট কার্ড দিয়ে সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে বলে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচের ভর্তুকির চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, মন্ত্রণালয়ের নীচে শত শত মানুষ টিকার জন্য ভিড় করেছে। তাদের সঙ্গে কথা বলে এলাম। তারা অনেকেই লকডাউনের মধ্যে নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এসেছেন। তাদের তো এখানে আসার কথা ছিল না।

এর আগে সকালে টিকার দাবিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন শত শত প্রবাসী শ্রমিক।

অনুষ্ঠানে কয়েকজন সৌদিগামী কর্মীর হাতে হোটেল কোয়ারেন্টাইনের খরচের ভর্তুকি বাবদ ২৫ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, ২৫ হাজার টাকা গরিব শ্রমিকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ ভর্তুকির টাকার জন্য আবেদন করছেন। সবার ব্যাংক একাউন্ট নিশ্চিত হয়ে ক্রমান্বয়ে টাকা দেয়া হবে। কিন্তু কোনো এজেন্সিকে দেয়া হবে না।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসী কর্মীদের ২০ বছর এবং তার বেশি বয়সীদের টিকা দেয়া হবে। আগামী সপ্তাহে এটা হতে পারে। তবে ফাইজারের টিকা থেকে বরাদ্দ দেয়ার জন্যও আমরা অনুরোধ করেছি সরকারকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, ওয়েজ আনার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা