জাতীয়

‘কঠোর হতে পারে এবারের শাটডাউন’

নিজস্ব প্রতিনিধি: মরণব্যাধি করোনার সংক্রমণ ঠেকাতে করোনাবিষয়ক জাতীয় কমিটির দেওয়া সারাদেশে ১৪ দিন শাটডাউনের সুপারিশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে বলে আভাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ই জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি এমন যে খুব দ্রুতই আমাদের এমন একটি সিদ্ধান্ত নিতে হতে পারে। সারা দেশে সংক্রমণ মোকাবেলায় সরকারের যথেষ্ঠ প্রস্তুতিও আছে।

ফরহাদ হোসেন বলেন, দেশে ‘করোনা মহামারির শুরুতে আমরা যেমন লকডাউন দিয়েছিলাম তার মতোই কিংবা তার চেয়ে আরও কঠোর হতে পারে এবারের শাটডাউন।’

সম্প্রতি করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী বেশ কিছু জেলায় বিধিনিষেধ দেয়া হয়। ঢাকার আশপাশের সাত জেলাতেও বিধিনিষেধ চলছে গত মঙ্গলবার থেকে। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও মানুষের ঢাকায় আসা-যাওয়া বন্ধ হয়নি।

অন্যদিকে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বরং করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে সারাদেশে শাটডাউনের সুপারিশ করেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিকালে সারাদেশ ১৪ দিনের শাটডাউনের সুপারিশের কথা জানায় পরামর্শক কমিটি।

শাটডাউনের প্রকৃতি সম্পর্কে কমিটির পক্ষ থেকে বলা হয়, জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।’

কমিটির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে বলেন, ‘শাটডাউন মানে জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ রাখার কথা বোঝানো হয়েছে। সব কিছু বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হতে পারবে না। এটা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। এখন আমরা সুপারিশ করেছি। পরবর্তী সিদ্ধান্ত সরকার নেবে।’

কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা খুবই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এরই মাঝে আমরা ঢাকার চারপাশের ৭ জেলা এবং সীমান্তবর্তী এলাকাগুলোকে কঠোর বিধিনিষেধের আওতায় এনেছি। অবস্থা বিবেচনায় ঢাকাসহ সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা