জাতীয়

রাজধানীতে করোনায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরও দুই সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই দিনে করোনায় তিন পুলিশ সদস্য মারা গেলেন।

সবশেষ যে দুজন পুলিশ সদস্য মারা গেছেন, তারা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খালেক ও ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ।

আবদুল খালেক মিরপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি একাডেমির মসজিদে ইমামতি করতেন। গতকাল বুধবার (২৯ এপ্রিল) আরামবাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুই মেয়ে ও এক ছেলের জনক আবদুল খালেকের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

আশেক মাহমুদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত ২৬ এপ্রিল অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। এক দিন পরই তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানান ঢাকা উত্তররের (ট্রাফিক) অতিরিক্ত উপকমিশনার বদরুল হাসান।
আশেক মাহমুদ রাজারবাগ ট্রাফিক ব্যারাকে থাকতেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় মারা যান। তার নাম জসিম উদ্দিন (৪০)। তিনি কনস্টেবল ছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা