জাতীয়

অবশেষে সিদ্ধান্ত থেকে সরে এলেন গাজীপুরের মেয়র

সান নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই গাজীপুর মহানগরের মসজিদগুলো খুলে দেয়ার ঘোষণা দিয়েছিলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। আজ তার সেই ঘোষণা থেকে সরে এলেন মেয়র।

বুধবার (২৯ এপ্রিল) নতুন এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমি গাজীপুর নগরের প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করব,মসজিতে জামায়াতের ক্ষেত্রে সরকার এবং ধর্ম মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা মেনে চলুন। মসজিদে আপনারা সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ পড়বেন,সেই নামাজটা পড়ার জন্য আমি আপনাদের অনুরোধ করছি।

ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ করার পর নিজের বক্তব্য এক দিনের মাথায় প্রত্যাহার করে নিলেন মেয়র জাহাঙ্গীর।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ৬ এপ্রিল দেশের সব মসজিদে বাইরে থেকে মুসল্লি ঢোকার ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। বলা হয়, ইমাম-মুয়াজ্জিনসহ মসজিদের খাদেমরা মিলে পাঁচজনের জামাত হবে। রোজা শুরুর পর তারাবির জামাতে অংশগ্রহণকারীর সংখ্যা ১২ জনে উন্নীত করা হলেও বাইরে থেকে কারও ঢোকায় নিষেধাজ্ঞা ওঠেনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা