জাতীয়

সময়ের আলো কার্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলোর সিটি এডিটরের (নগর সম্পাদক)মৃত্যু হওয়ায় পত্রিকাটির প্রধান কার্যালয় সাময়িক বন্ধ দেয়া হয়েছে। তবে বাসা থেকে কাজ চালিয়ে যাবেন পত্রিকার সব বিভাগের কর্মীরা।কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষ ব্যবস্থায় পত্রিকা নিয়মিত প্রকাশ হবে।

কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।

আজ পত্রিকাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

করোনায় আক্রান্ত হয়ে পত্রিকাটির সিটি এডিটর ও চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭)মঙ্গলবার রাত ১০টায় মারা যান। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ আসে। রাজধানীর উত্তরার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।তার মৃত্যুর পর প্রধান কার্যালয় সাময়িক বন্ধের এমন সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা