জাতীয়

করোনাই কেড়েছে খোকনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবীর খোকন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিনিয়র সাংবাদিক খোকনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি।'

দেশে করোনা প্রাদুর্ভাবের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন। জ্বর ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন।

হুমায়ুন কবির দৈনিক আজকের কাগজ, দৈনিক মাতৃভূমি, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ 'দৈনিক সময়ের আলো'তে প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হিসেবে কাজ করেন। সদা হাস্যোজ্জল ও বিনয়ী হিসেবে সবার কাছে সুপরিচিত ছিলেন তিনি।

তার সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর ইচ্ছানুযায়ী বাসাবো তালতলা কবরস্থানে আইইডিসিআর’র তত্ত্বাবধানে বুধবার (২৯ এপ্রিল) তাকে দাফন করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথম...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা