জাতীয়

হৃদরোগ ইনস্টিটিউটের ৮ চিকিৎসকসহ ৩০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শতশত মানুষ। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। করোনা রোগীদের চিকিৎসায় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন চিকিৎসকরা। বাংলাদেশে প্রতিদিনই করোনায় চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

এবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসকসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ স্বাস্থ্যকর্মী। এ নিয়ে হাসপাতালে আতঙ্ক তৈরি হয়েছে কর্মরতদের মধ্যে। আক্রান্তদের সংস্পর্শে আসায় বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৮ জন চিকিৎসক, ১৬ জন নার্স, দুই জন ওয়ার্ড মাস্টার ও চারজন হাসপাতালের কর্মী রয়েছেন।

হৃদরোগ চিকিৎসার বিশেষায়িত এ হাসপাতালে সম্প্রতি চিকিৎসা নেয়া প্রায় ১০ জন রোগীর করোনা শনাক্ত হয়। তাদের মাধ্যমে হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথম...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা