জাতীয়

করোনার উপসর্গ নিয়ে সাংবাদিকের মৃত্যু

সান নিউজ ডেস্ক :

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রাত সোয়া ৯টার দিকে হুমায়ুন কবির খোকনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন । আজ বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বাসায় থেকেই করোনা পরীক্ষার জন্য খোকন আইইডিসিআর এ যোগাযোগ করেছিলেন। নমুনা সংগ্রহে তাদের দেয়া নির্ধারিত সময়ের আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিতে হয়।
কর্মজীবনে হুমায়ুন কবীর খোকন মানবজমিন, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

হুমায়ন কবীর খোকনের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

উলিপুরে ২৬৮ স্কুলের ২০০টিতেই প্রধান শিক্ষক শূন্য

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রায় ২০০ সরকারি প্রাথম...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা