জাতীয়

বাসচাপায় ঢামেক কর্মচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারের নবীনগরে বাসচাপায় ঢামেকের এক স্টাফ নার্স নিহত হয়েছেন। তার নাম জাহিদুল ইসলাম (২৯)।

বুধবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোটভাই জিয়াফুল ইসলাম জীবন জানিয়েছেন, তার ভাইয়ের শ্বশুরবাড়ি নাটোর জেলায়। তার শাশুড়ি অসুস্থ। তাকে দেখতে নাটোরের উদ্দেশে সকালে জাহিদুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে তারা সংবাদ পান নবীনগর এলাকায় বাসচাপায় জাহিদুল মারা গেছেন।

পরে সেখান থেকে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনেরা। এখানে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, জাহিদুলের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তার কর্মস্থলের সহকর্মীরা সংবাদ শুনে জরুরি বিভাগে ভিড় করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

নিহত জাহিদুল ঝালকাঠি সদর উপজেলার সিরজো গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে চাকরির সুবাদে ঢাকার হাজারীবাগ এলাকায় স্ত্রী মনিরাকে নিয়ে থাকতেন। তাদের ৮ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। স্বামী-স্ত্রী দুজন একইসাথে ২০২০ সালে চাকরিতে যোগদান করেন। যোগদানের পর থেকে দুজনেই ঢামেক হাসপাতালের স্টাফ নার্স হিসাবে কর্মরত। দুই ভাই এক বোনের মধ্যে জাহিদুল ছিল সবার বড় ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা