জাতীয়

গৃহকর্মীর শরীর ঝলসে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ভাতের গরম মাড় ঢেলে গৃহকর্মীর শরীর ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

উওরা পশ্চিম থানাধীন ৯নং সেক্টরে নিয়াশা (১৮) নামের ওই গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। তাকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। নিয়াশা সিলেট জেলার বাসিন্দা আরিফুলের মেয়ে।

গত ৯ জুন গৃহকর্মী নিয়াশার শরীরে ভাতের গরম মাড় ঢেলে ঝলসে দেয় অভিযুক্ত গৃহকর্তার মেয়ে সুরভী।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক এসআই কাঞ্চন রায়হান জানান, তিনি ৯৯৯ এর কল পেয়ে মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শুক্রবার (১১জুন) বিকেল সোয়া ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

ভুক্তভোগী মেয়েটি জানায়, তার শরীরে ভাতের গরম মাড় ঢেলে দেয় বাড়ি ওয়ালার মেয়ে সুরভী।

জানাগেছে, এই সুরভী এক সন্তানের জননী ডিভোর্সী নারী। প্রাইভেট হাসপাতালে নির্যাতিত গৃহকর্মী চিকিৎসা নিতে গেলে হাসপাতালের চিকিৎসক ৯৯৯ এ কল করেন। এরপরই পুলিশ তাকে উদ্ধার করে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা