জাতীয়

ভারী বৃষ্টির শঙ্কা!

সাননিউজ ডেস্ক: মৌসুমি বায়ু সারা দেশে এখন ছড়িয়ে পড়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এই দুইয়ের প্রভাবে শুক্রবার (১১ জুন) সকালে থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

কোথাও কোথাও ভারী বৃষ্টির শঙ্কা আছে। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু মৌসুমি বায়ু সারাদেশে ছড়িয়ে পড়েছে, ফলে এই সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করেছে। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।

এসবের প্রভাবে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৭৬ মিলিমিটার। এছাড়া নিকলিতে ৭৩, তাড়াশে ৫১, টাঙ্গাইলে ৪৩, ময়মনসিংহে ৩২, ঢাকায় ৩১, সাতক্ষীরায় ৩০, শ্রীমঙ্গল ও চাঁদপুরে ১২, মাইজদীকোটে ১৫, বগুড়া ও সিলেটে ১৭, যশোর ও রংপুরে ১১, ভোলায় ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা