জাতীয়

কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটককৃতরা ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল।

বুধবার (৯ জুন) দিবাগত রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১০) বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— আকাশ (২৭), ফয়সাল মাহমুদ (২৬), ইমরান (১৯), মিরাজুল করিম (২৩), মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ফারহান আহমেদ (২৩), আল আমিন (২৬), মাসুদ রানা ওরফে রাজ (২৪), নাহিদ (১৮), শান্ত (১৮), রাব্বি আল মামুন (২৩), ফেরদৌস (১৮) এবং বাকি ছয়জন অপ্রাপ্ত বয়স্ক।

এ সময় তাদের কাছ থেকে ১০টি ছুরি, ৩টি ড্যাগার, ২টি ক্ষুর, ২টি এন্টিকাটার ব্লেড, ২টি তালা ভাঙ্গার যন্ত্র, ২টি গ্রীল কাটার যন্ত্র ও ৮টি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, রাজধানীর লালবাগ, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়। তারা স্থানীয়ভাবে পরিচিত কিশোর গ্যাং ‘আকাশ গ্রুপ’ এবং ‘সামী গ্রুপের’ সদস্য।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা