জাতীয়
করোনা পরিস্থিতি

রাজশাহীর আট জেলার সঙ্গে আজ প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক:

চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে আজ ২৭ এপ্রিল সোমবার ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্স শুরু হবে।

জেলাগুলো হচ্ছে, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ।

২৬ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা বাসস।

এ সময় রাজশাহী বিভাগের প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করবে।

এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

সাব রেজিস্ট্রারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রান...

‘লুলা সরকার বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে’

ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে ফের এক নাটকীয় ও উত্তাল অধ্যায়ের সূচনা হয়েছে। দে...

রংপুর সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) মাসিক সভা অনুষ্...

সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা