জাতীয়

সচেতনতা বৃদ্ধিতে হচ্ছে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ 

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিংয়ের জন্য এবারো ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করতে যাচ্ছে সরকার।

২৬ এপ্রিল রবিবার সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু মশকের আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গত বছরের ন্যায় দুই সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

চিঠিতে এ কার্যক্রমে সার্বিক সমন্বয়ের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মকর্তাদের নাম পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপসচিব ও তার নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা