জাতীয়
পুরোহিতসহ ৩৬ জন করোনা আক্রান্ত

স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন

সান নিউজ ডেস্ক :

পুরোহিত, সেবায়েতসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) মন্দিরটি লকডাউন করে লোকজনকে সতর্ক করা হয়। এর আগে শুক্রবার রাতে তাদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম।

তিনি জানান, মন্দিরে অবস্থান করা ৩৬ জনের মধ্যে কয়েকজনের সর্দি-কাশি হলে সবাইকে পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয়বার পরীক্ষা করানো হবে।

জানা যায়, এপ্রিল মাসের শুরুর দিকে স্বামীবাগের ইসকন মন্দিরে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ওই মন্দির থেকে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর আজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে মন্দিরটি লকডাউন করা হয়েছে।

মন্দিরে পুলিশি পাহারা বসানো হয়েছে। মন্দিরের আশেপাশে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। প্রায় ৫০ জনের মতো লোককে কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা