জাতীয়

৩২৪ চিকিৎসক করোনা আক্রান্ত

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাসে দেশের ৩২৪ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

আক্রান্তদের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন জানিয়ে সংগঠনটির প্রধান নিরুপম দাস বলেন, 'আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ২৫৫ জন ঢাকা বিভাগের।'

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক ১৬৩ জন, বেসরকারি হাসপাতালের ৭৬ জন এবং অন্যান্য ক্ষেত্রের ২০ জন রয়েছেন।

বিডিএফ বলছে, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২৬ জনের সকলেই সরকারি হাসপাতালের চিকিৎসক। অন্যদিকে, চট্টগ্রামে বিভাগের আক্রান্ত ১২ জনের মধ্যে একজন ছাড়া অন্যরা সরকারি হাসপাতালের।

এদিকে, খুলনা বিভাগের সাতজন, বরিশালের আট জন, সিলেটে দুজন এবং রংপুর বিভাগের তিনজন চিকিৎসকের মধ্যে এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।

কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সময় চিকিৎসকদের দেয়া নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডা. নিরুপম বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), উন্নত মানের গাউনস, মাস্ক এবং বিশেষ চশমার বিকল্প নেই। সুত্র: ইউএনবি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা