জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ-ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : টানা তিনদিন বন্ধ থাকার পর শুক্রবার (২৮ মে) সকাল ১০টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে।

এর আগে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত ২৫ মে বিকেল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল।

বৃহস্পতিবার (২৭ মে) ঝড়ো বাতাসে পদ্মা নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, দু’দিন বন্ধ থাকার পর ভোর থেকে ফেরি চলাচলও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কেটাইপ ফেরি কুঞ্জলতা এবং দশটায় ক্যামেলিয়া বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়।

তবে শুক্রবার সকাল থেকে রো রো, ডাম্প, কেটাইপ ও মিডিয়ামসহ সব ফেরি চলাচল করছে বলেও বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, শুক্রবার ভোর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌরুট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে। দু’দিন বন্ধ থাকার কারণে ঘাটে যাত্রী ও যানবাহনের ভিড় রয়েছে।

ঘাট সূত্র আরও জানায়, ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানার পূর্বে বুধবার (২৬ মে) ভোর ৬টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। বুধবার বাতাস ও ঢেউয়ের ধাক্কায় শিমুলিয়ায় ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরদিন ২৭ মে সকাল থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মানদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে সারাদিন বন্ধ থাকে নৌ চলাচল।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, বুধবার রাতে সীমিত পরিসরে চালু করা হয়েছে ফেরি চলাচল। তবে শুক্রবার সকাল থেকে সব ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে কিছুটা চাপ রয়েছে।

এদিকে বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে। '

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা