জাতীয়

যাত্রী পরিবহন করায় ১৫৩টি যানবাহন জব্দ!

নিজস্ব প্রতিবেদক: সরকারি বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে চট্টগ্রামে ১৫৩টি যানবাহন জব্দ করেছে পুলিশ।

সোমবার (১০ মে) এর মধ্যে বেলা সাড়ে ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে জব্দ করা হয় ১৩৩টি গাড়ি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ২০টি বাস জব্দ করা হয়। একইসঙ্গে ৪০টি মাইক্রোবাসের বিরুদ্ধে দেওয়া হয়েছে।

সোমবার (১০ মে) চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মীর নজরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ঢাকা পোস্টকে বলেন, সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাস, মাইক্রোবাস মিলে ১৩৩টি গাড়ি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম নগরের সিটিগেট, অক্সিজেন মোড়, মইজ্জারটেক ও নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করা হয়। জব্দ করা গাড়ির চালকরা সরকারি বিধিনিষেধ অমান্য করে এক জেলা থেকে অন্য জেলায় যাত্রী পরিবহন করছিলেন।

তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার রাস্তায় অন্য জেলা থেকে যাত্রী নিয়ে গাড়ি আসতে দেখা গেছে। আবার নগরী থেকে গাড়ি নিয়ে অন্য জেলায় যাওয়ার চেষ্টা করেন অনেক চালক। সরকারি বিধিনিষেধ ভঙ্গকারী চালকদের গাড়ি জব্দ করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের বার আউলিয়া এলাকায় সোমবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আন্তঃজেলায় চলাচল করে এ রকম ২০টি যানবাহন জব্দ করা হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪০টি মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ সময় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে ১৫টি। সরকারি আদেশ অমান্য করার কারণে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ করা হয়েছে। জব্দ করা বাসগুলো ১৬ তারিখের পরে ছাড়া হবে।

সাননিউজ/এএমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা