জাতীয়

প্রতিবাদের মুখে গাছ কাটার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে প্রতিবাদ ও সমালোচনার মুখে পড়ে নড়ে চড়ে বসেছে সরকার। এ নিয়ে সরকারের ক্ষমতাসীন মন্ত্রীরাও রাজনৈতিক তীর্যক ভাষায় বক্তব্য দিচ্ছেন। এ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।

মঙ্গলবার (১১ মে) সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (১০ মে) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখবেন। এ সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হবে।

প্রসঙ্গত, এর আগে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে আন্তর্জাতিকমানে গড়ে তোলা ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। মহাপরিকল্পনা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় এক হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ সব কার্যক্রমগুলোর বিষয়ে খণ্ডিত তথ্য প্রচারিত হওয়ায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা