জাতীয়

করোনাক্রান্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর শরীরে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তাকে জিঞ্জিরার ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ বিষয়টি জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম।

কেন্দ্রীয় কারাগারের জেলার বলেন, 'ওই কারারক্ষী পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থাকতেন। তার দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। দু’দিন আগে তার জ্বর, ঠাণ্ডা ও কাশি হলে তাকে পরীক্ষা করানো হয়। মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) জানায় করোনা পরীক্ষায় তার পজিটিভ এসেছে।'

বিষয়টি জানার পরেই তাকে জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে থাকা আরও তিন কারারক্ষীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জেলার মাহবুবুর ইসলাম জানান।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

ঝালকাঠিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ&rsquo...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা