জাতীয়

তারাবি নামাজ ঘরে পড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে রমজান মাস। করোনা পরিস্থিতিতে মসজিদে তারাবি নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

করোনা সংক্রমণ রোধে স্টাফ ছাড়া অর্থাৎ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা ছাড়া কেউ মসজিদে তারাবি নামাজ আদায় করতে পারবেন না বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সবাইকে ঘরেই তারাবি নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সচিব নূরুল ইসলাম জানান, মসজিদে স্টাফ ছাড়া কেউ ঢুকতে পারবে না। তবে কেউ যদি নামাজের জন্য ঢুকে পড়েন, তাকে তো আর বের করে দেওয়া যাবে না। সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায় করতে হবে বলে জানান তিনি।

সচিব জানান, গত ৬ এপ্রিল মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে যে নির্দেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয় সেটাই বলবত থাকবে। তারাবি নামাজের জন্য একই নির্দেশনা মানতে হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন আসছে না বলে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

ঝালকাঠিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ&rsquo...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা