জাতীয়
করোনা পরিস্থিতি

সরকারি ছুটির মেয়াদ বাড়ছে, ঘোষণা আসতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ আরো বাড়ছে।

আজ (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে এবারের ছুটিতে বেশ কিছু নতুন নির্দেশনা যোগ হবে।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ‘ (বুধবার) ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে। ছুটি তো বাড়বেই। অনেক ইন্সট্রাকশনও (নির্দেশনা) আসবে, ইন্সট্রাকশনে অনেক ভিন্নতা থাকবে।’

কী কী নতুন নির্দেশনা থাকছে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা প্রজ্ঞাপন জারি হলেই জানা যাবে।’

ছুটি কতদিন বৃদ্ধি পাবে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একটু অপেক্ষা করেন, সেটা কালকেই জানা যাবে।’

ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরও ৭ দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে। তবে ছুটি কতদিন বাড়বে সেই বিষয়ে এখনও নিশ্চিত নন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

বিশ্বের কোথাও দৃশ্যত করোনা পরিস্থিতির উন্নতি ঘটছে না। দেশেও করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে ধাপে ধাপে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা