জাতীয়

কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধ ঘোষণা করেছে পুলিশ। এখন থেকে শুধু পাইকারি ব্যবসায়ীরা বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ে বেচাকেনা করতে পারবেন।

বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মঙ্গলবার (২১ এপ্রিল) পুলিশ এই সিদ্ধান্ত নেয়।

তেজগাঁও থানার ওসি হাসনাত খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে।

এদিকে মাছ বিক্রেতা ও আড়তদাররা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত।

ওসি জানান, বাজারে গাড়ি ঢুকবে সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে। আর বাজার থেকে বেরিয়ে যাবে পেট্রোবাংলা এবং টিসিবি ভবনের সামনের রাস্তা দিয়ে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য, স্...

দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা