জাতীয়

ভারত থেকে আসা ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি: ভারতে চিকিৎসা নিয়ে ফিরে আসা ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা সবাই করোনা আক্রান্ত কি-না, তা জানা যায়নি।

জানা গেছে, ভারত থেকে দেশের বিভিন্ন জেলার কিছুসংখ্যক লোক গত ৪ মে সময় যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসলে তাদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ৬ মে তাদের সবাইকে নিজ নিজ জেলা হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১০ জনকে শুক্রবার (৭ মে) ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল সূত্র জানায়, কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে ২৯ নম্বর ওয়ার্ডের কেবিনে এবং ৩ জন অসুস্থ থাকায় ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে দেন।

১৬ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- চন্দনাইশের জাকারিয়া (৩৪), ফটিকছড়ির রহিমা বেগম (৪৬) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার পারভিন আক্তার (৪১)।

২৯ নম্বর ওয়ার্ডে ভর্তিকৃতরা হলেন- পটিয়ার রেজাউল করিম রাজু (২৪), চন্দনাইশের হাসমত আরা বেগম (৫২) ও আয়শা সুলতানা (২৪), ফটিকছড়ির ইকবাল হোসেন (২৪) ও রমজান আলী (২১), কর্ণফুলীর আনিছুর রহমান (৫১) ও ফাহমিদা ইয়াসমিন (১৯)।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা