জাতীয়

ঈদের আগেই শ্রমিকদের মজুরি ও বোনাস পরিশোধের দাবি

নিজস্ব প্রতিনিধি: ঈদুল ফিতরের আগে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সব শ্রমিকের বকেয়া মজুরি ও বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।

একইসঙ্গে বন্ধ পাটকল ও চিনিকল শ্রমিকদের সব পাওনা পরিশোধেরও দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম টিটো, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ভূইয়া, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আখতারুজ্জামান খান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের সুযোগে মালিকদের অবহেলার কারণে শ্রমিকেরা মজুরি-বোনাস নিয়ে দুর্ভোগে পড়েছে। পাশাপাশি চলছে ছাঁটাই ও লে-অফের যন্ত্রণা। সরকারের প্রণোদনা নিয়েও শ্রমিকদের মজুরি পরিশোধে নানারকম টালবাহানা করছেন অনেক গার্মেন্টস মালিক।

গত বছর গার্মেন্টস মালিকেরা শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য সরকারের কাছ থেকে ৫ হাজার কোটি টাকা প্রণোদনাসহ নানা সুযোগ-সুবিধা আদায় করেও সব শ্রমিকদের পূর্ণমজুরি ও বোনাস পরিশোধ করেনি। গার্মেন্টস শিল্প রক্ষার নামে মূলত লগ্নিপুঁজির স্বার্থের পরিপ্রেক্ষিতে সরকারি অনুকূল্যে গার্মেন্টস গত বছরও বন্ধ ছিল না। আর এ বছর গার্মেন্টস ছিল লকডাউনের আওতামুক্ত।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা