জাতীয়

অভিযান শুরু হতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন বসুন্ধরা সিটি

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস রোধে চলমান বিধিনিষেধে শপিং কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মানাতে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (0৪ মে) বেলা ১২টায় ডিএমপির দুজন ম্যাজিস্ট্রেট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও নিউমার্কেট এলাকায় একযোগে অভিযান শুরু করেন।

অভিযান শুরু হয় বসুন্ধরা শপিং মলের নিচ তলার পূর্ব পাশ থেকে। অভিযান চলাকালে নাকের নিচে মাস্ক পরে ঘোরাফেরার সময় নিশাদ নামে এক দোকান কর্মচারীকে ২০০ টাকা জরিমানা করা হয়। এরপরই নিচ তলার ওই অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও শপিং মলের অন্যান্য ফ্লোরে তখন বৈদ্যুতিক সংযোগ ছিল।

শাওমির মোবাইল শো রুমে মাস্ক না পরে কাস্টমারের সঙ্গে কথা বলছিলেন কর্মচারী আহসান। বিষয়টি ম্যাজিস্ট্রেটের নজরে পড়ে। তাকে ৫০০ টাকা জরিমানার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিনে দেখা যায়, অভিযানকালে ১৫টি দোকানের সামনে যাওয়া মাত্রই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এক রকম অন্ধকারের মধ্যেই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছিল ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল ইসলামকে।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট বিশেষ কিছু মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, মার্কেটে বিদ্যুৎ থাকা না থাকায় কিছু যায় আসে না। কোর্ট চলবে।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এক কর্মচারী বলেন, অভিযানের খবর আসায় সকাল থেকে মার্কেটে বিদ্যুৎ নেই। এমনটা কখনও হয় না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা