জাতীয়

‘করোনায় কাজ হারিয়েছেন ৭০ শতাংশ বাংলাদেশি’

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে কিছু সময়ের জন্য বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষকে কাজ হারাতে হয়েছে। পাশাপাশি কাজ থাকার পরও আয় কমেছে প্রায় ৬৩ শতাংশ মানুষের। যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালপের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (৩ মে) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিশ্বের ১১৭টি দেশের তিন লাখ মানুষের ওপর জরিপ করে প্রতিষ্ঠানটি। গ্যালপের প্রতিবেদন বলছে, বাংলাদেশ, ভারত, জিম্বাবুয়ে, ফিলিপাইন, কেনিয়া এবং এল সালভাদরের ৬৫ শতাংশের বেশি মানুষ জানিয়েছে, কিছু সময়ের জন্য তাদের বেকার থাকতে হয়েছে।

জরিপে বাংলাদেশের ৭০ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তাদের কিছু সময়ের জন্য হলেও কাজ হারাতে হয়েছে। আর ৬৩ শতাংশ জানিয়েছেন, কাজ থাকার পরও করোনার প্রভাবে তাদের বেতন কিংবা আয় কমেছে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রায় ৬৭ শতাংশ মানুষ জানিয়েছেন, কিছু সময়ের জন্য তাদের চাকরি হারাতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বলিভিয়া, মিয়ানমার, কেনিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, হন্ডুরাস, ইকুয়েডরসহ ৫৪টি দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা করোনা সংকটের আগে যা আয় করতেন, সংকট শুরু হওয়ার পর তার চেয়ে আয় কমেছে। যুক্তরাষ্ট্রের ৩৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদেরও আয় কমেছে।

গ্যালপ বলছে, তাদের জরিপের প্রতি তিনজনের একজন জানিয়েছেন করোনায় তারা চাকরি বা ব্যবসা হারিয়েছেন। অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও জার্মানিতে প্রতি ১০ জনে একজন জানিয়েছেন, তারা করোনার কারণে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখেছেন। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৩৯ শতাংশ। আর ফিলিপাইন, কেনিয়া ও জিম্বাবুয়েতে ৬০ শতাংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির জরিপে দেখা গেছে, দেশগুলোতে সাধারণ কর্মীরা করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এদের মধ্যে নারী কর্মীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা