জাতীয়

আ.লীগ নেতা হত্যায় মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা মুহিব্বুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. ইউনুছ মনিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মে) রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।

তিনি বলেন, আজ (সোমবার) বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার নটুয়ার টিলা এলাকা থেকে মো. ইউনুছ মনিকে গ্রেফতার করা হয়। মনি দুর্গম পাহাড়ের দিকে পালাতে চেষ্টা করেছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেনের পুত্র।

তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালায় হেফাজতের সংঘর্ষে আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ গত ৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ৩ এপ্রিল রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জে অবরুদ্ধ করার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত নেতাকর্মীরা।

মিছিলটি কোদালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মুহিব্বুল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত মুহিবুল্লাহকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

৬ এপ্রিল রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এর একটির প্রধান আসামি ইউনুস মনি। মৃত মো. মুহিবুল্লাহ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা