জাতীয়

মা হত্যার ঘটনায় আদালতে ছেলের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীকে হত্যার ঘটনায় করা মামলায় তার ছেলে সজীব দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করা হয়।

তাকে সোমবার (৩ মে) আদালতে হাজির করা হয়। এ সময় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন তিনি। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। জবানবন্দি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এর আগে গত শনিবার রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন আড়ালিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করে।

জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ীতে গত ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে পারভিন আক্তার (৪৫) নামের ওই মায়ের সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজিব তার মায়ের মুখে ইট দিয়ে আঘাত করেন। এতে পারভিন আক্তার মারাত্মক আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা