জাতীয়

ছাত্র অধিকারের আখতার আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর ভার্চুয়াল আদালত সোমবার (৩ মে) এই আদেশ দেন। বিষ্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় এই রিমান্ড আদেশ দেয় আদালত।

গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে আখতারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ঢাকা মেডিক্যাল থেকে আসামি ছিনতাইয়ের মামলায় পরদিন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গত ১৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা অবস্থায় গত ২০ এপ্রিল এই মামলায় ডিবি পুলিশের উপপরিদর্শক শাজাহান মিয়া আখতারের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সোমবার সেই রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।

আখতারের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ মার্চ প্রেসক্লাবের সামনে দস্তাদস্তির ঘটনায় শাহবাগ থানার মামলা হয়। যেই মামলায় পুলিশের ওপর হামলা, মারধর, হত্যাচেষ্টার পাশাপাশি বিষ্ফোরক আইনের অভিযোগও আনা হয়।

মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারাপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ১১ জনকে আসামি করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা