জাতীয়

ষষ্ঠ দিনে লকডাউন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিন আজ। সোমবার (১৯ এপ্রিল) রাজধানীজুড়ে বেশ তৎপরতা দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে লোক সমাগম ও যানবাহনের উপস্থিতি বেশ সরব হওয়ায় চেকপোস্ট গুলোতে চলছে মুভমেন্ট পাশের অভিযান। এছাড়াও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেফতারের পর থেকেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ র্যাব।

লকডাউনের গত দিনগুলোর তুলনায় আজ বেশিরভাগ জায়গায় লোক সমাগম বেশি দেখা গেছে। রাজধানীর কাঁচাবাজার ও মহল্লার দোকানগুলোতে দেখা গেছে স্বাভাবিক বেচা-কেনা। ঢাকার কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লকডাউন পরিস্থিতি দেখতে ধানমন্ডি, মিরপুর রোড, কাকরাইল, মোহাম্মদপুর, আসাদগেটসহ কয়েকটি এলাকা পরিদর্শন দেখা গেছে প্রথম পাঁচ দিনের তুলনায় আজ ষষ্ঠ দিনে রাস্তায় মানুষ ও যানবাহনের ভিড় অনেকটা বেশি।

সে সঙ্গে নগরীরর প্রধান প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মুভমেন্ট পাশ ব্যতিত যারা বাহিরে চলাচল করছে তাদের অধিকাংশই মামলার কবলে পড়ছেন।

লকডাউনের মধ্যে সরকারি-বেসরকারি অফিসগুলো বন্ধ রাখার নির্দেশ থাকলেও কলকারখানা ও ব্যাংকিং সেবার মতো জরুরি কার্যক্রম চলমান আছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা