জাতীয়

লন্ড‌নে অর্থমন্ত্রীর বড় জামাতার মৃত্যু

সান নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন (৪৬) লন্ডনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

তিনি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভা‌গনে ও সাঈদ খোকনের ফুপাতো ভাই।

লন্ড‌নে সাংবা‌দিক রা‌জিব হাসান জানান, মো. দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব‌লে প্রাথ‌মিকভা‌বে ধারণা করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (১৬ এপ্রিল) তিনি মৃত্যুবরণ করেছেন। এ সময় তার পরিবারের সদস্যরা দেশে অবস্থান করছিলেন। রোববার (১৮ এপ্রির) পুলিশ এসে বাসার দরজা ভেঙে লাশ বের করে মর্গে নিয়ে গেছে।

এদিকে অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ড‌নে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার মো. দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন পালন করে দিলশাদ হোসেনের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা গ্রহণ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা