জাতীয়

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক: বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা, মুন্সিগঞ্জের বকচর এবং চাঁদপুরের ষাটনল এলাকায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উপকূল/চরঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল/চরঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা মুন্সিগঞ্জের বকচর এবং চাঁদপুরের ষাটনল এলাকায় প্রায় ১০০ গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ (চাল, আটা, লবন, ছোলা ও বুটের ডাল) বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্টেশন কমান্ডার লে. আশমাদুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গত ৩১ মার্চ ২০২১ থেকে শুরু করে আজ পর্যন্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের রাজরাজেশ্বর, হাইমচরের বাংলাবাজার, মুন্সিগঞ্জের মেদিনীমন্ডল ও কান্দিপাড়া, গজারিয়া সদর, ইস্পাহানি চর, ভাটিবলাকি এবং চরবলাকি এলাকার সর্বমোট ৯০০ গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

পাশাপাশি উপকূলীয় অন্যান্য অঞ্চলগুলোতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্ট গার্ড গরীর ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আমিরুল আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবাহিকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা