জাতীয়

লকডাউনে খোলা থাকছে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : সর্বাত্মক লকডাউনের মধ্যে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকিং কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনার পর ব্যাংক সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্রুত এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।’

এদিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) এক আদেশে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এ নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়।

বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা প্রদান- সংক্রান্ত এ চিঠিতে বলা হয়, ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা