জাতীয়

‘নিরবিচ্ছিন্ন পানি সরবরাহে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ’

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারীতে গ্রামীণ ও পৌরসভা এলাকায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-ডিপিএইচই'র কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা-উপজেলা পর্যায়ে নির্মিত হাত ধোয়ার স্টেশনসমূহে প্রয়োজনীয় সাবানসহ পানি সরবরাহের ব্যবস্থা সচল রাখতেও নির্দেশদেন এ মন্ত্রী।

তিনি বুধবার তার মন্ত্রণালয় থেকে অনলাইন প্লাটফর্ম জুমে সংযুক্ত হয়ে কোভিড-১৯ মোকাবেলা ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশ প্রদান করেন।

তাজুল ইসলাম বলেন, গ্রামীণ এলাকায় নলকূপসমূহ চালু রাখতে এবং পৌরসভাগুলোতে পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে যেসব হাত ধোয়ার স্টেশনসমূহ নির্মাণ করা হয়েছে সেসব স্থানে সাবান এবং পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। যাতে করে করোনা কালীন সময়ে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত পরিষ্কার করতে পারে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক যেসব চলমান উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলো স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করার নির্দেশনা দিয়ে মন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মক্ষেত্র এলাকায় অবস্থান এবং অতি প্রয়োজন ছাড়া ঘরে বসে কার্যক্রম পরিচালনা করার করতে বলেন।

তিনি আরো বলেন, সমগ্র দেশে পানি সরবরাহ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পে টিউবওয়েল নির্মাণে সাইট নির্ধারনে অধিক সর্তকতা অবলম্বন করতে হবে। ওয়াটার কোয়ালিটি পরীক্ষা না করে যেখানে সেখানে টিউবওয়েল স্থাপন না করার পরামর্শ দেন মন্ত্রী। নিম্নমানের কাজ করলে অথবা সঠিকভাবে দায়িত্ব পালনে অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।

আওয়ামী লীগ সরকারের এ মন্ত্রী বলেন, জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন সকল প্রতিষ্ঠানের সাথে নিবিড় ও সুসম্পর্ক বিদ্যমান রেখে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তর করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে লক্ষ্যমাত্রা ঠিক করেছেন সেই লক্ষ্যমাত্রায় আমাদের পৌঁছাতে হবে। এটা আমাদের সকলের অঙ্গীকার হওয়া উচিত। এসময়, মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ করোনাকালীন সময়ে সাধারণ মানুষের নিকট পানিসহ অন্যান্য সেবাসমূহ নির্বিঘ্নে পৌঁছে দিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমানসহ অধিদপ্তরের জেলা ও উপজেলাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা