জাতীয়

দ্বিগুণ ভাড়া, তবুও জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

নিজস্ব প্রতিনিধি: করোনার সংক্রমণ ঠেকাতে বুধবার (১৪ এপ্রিল) থেকে ‘কঠোর লকডাউনের’ খবরে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। কিন্তু দূরপাল্লার বাস চলাচল না করায় পিকআপে, মোটরসাইকেল বা বিভিন্ন ছোট বাহনে করে যেতে হচ্ছে তাদের।

আর এ জন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। কবে ফিরতে পারবেন ঢাকায়, তা নিয়ে অনেকেরই চোখে-মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে। গাবতলী বাসস্ট্যান্ডে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। এ সুযোগে চড়া ভাড়া আদায় করতে দেখা গেছে।

অবৈধভাবে দূরপাল্লার রুটে যাত্রী বহনকারী এসব পরিবহন আটকে ট্রাফিক পুলিশকে মামলা দায়ের ও জরিমানা আদায় করতেও দেখা গেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) গাবতলীতে দেখা গেছে, ভোর থেকে শহরে থাকা মানুষেরা গাবতলী বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করছেন। নানাভাবে চেষ্টা করেও দূরপাল্লার বাস না পেয়ে মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি, পিকআপ ও ট্রাক ভর্তি করে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। তাদের মধ্যে অনেকে ছোট শিশু ও পরিবারসহ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

দেখা গেছে, গাবতলী থেকে ঘাট পর্যন্ত পৌঁছে সেখান থেকে লোকাল বাসে তারা বাড়ি যাচ্ছেন। উপচেপড়া মানুষের ভিড় থাকায় গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস অথবা প্রাইভেটকার থামলেই যাত্রীরা যাবেন নাকি, যাবেন নাকি বলে হুমড়ি খেয়ে পড়ছেন।

এ সময় অতিরিক্ত ভাড়ার লোভে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাড়ি ভর্তি করে মানুষ নিয়ে যাচ্ছে এই পরিবহনগুলো।

মোহাম্মদপুরে নাতিনীর বাড়িতে বেড়াতে এসেছিলেন ৬২ বছরের বৃদ্ধা জাহানারা খাতুন। সকাল থেকে গাবতলীতে বসে আছেন রংপুরে গ্রামের বাড়িতে ফিরবেন বলে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় নানাভাবে চেষ্টা করেও যেতে না পেরে গাবতলী বাসস্ট্যান্ডে করছিলেন তিনি।

তার সঙ্গে কথা হলে তিনি বলেন, তিন মাস আগে নাতিনীর বাড়িতে বেড়াতে এসেছেন। বুধবার (১৪ এপ্রিল) থেকে লকডাউন শুরু হওয়ার আগে বাড়ি যেতে চাচ্ছেন।

দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন মাধ্যমে ভাড়া বেশি হওয়ায় তার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না বলে ব্যাগভর্তি কাপড় নিয়ে বাস টার্মিনালে অপেক্ষা করছেন। চলমান লকডাউনের মধ্যে এর আগেও দুদিন এখানে এসে ব্যর্থ হয়ে আবার নাতির বাড়িতে ফিরে গেছেন তিনি।

ছোট চার সন্তানকে নিয়ে গাবতলী বাস টার্মিনালে অপেক্ষা করছেন মনোয়ারা বেগম। মেয়ে অসুস্থ হওয়ায় ঢাকায় এসেছিলেন তাকে দেখতে। বর্তমানে তার স্বামী অসুস্থ হয়ে পড়ায় জরুরিভাবে খুলনার গ্রামের বাড়ি যেতে চাচ্ছেন। ভোর থেকে গাবতলীতে এসে অপেক্ষা করলেও বাস না পেয়ে বিপাকে পড়েছেন। আল্লাহর ওপর ভরসা করে জীবন বাজি রেখে তিনি গ্রামের বাড়িতে ফিরতে চান বলে জানান।

ছয় মাসের দুধের শিশু, স্ত্রীসহ নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে গাবতলী এসেছেন ঢাকায় থাকা এক পরিবার। এই পরিবারের কর্তা মারুফ সঙ্গে কথা হলে তিনি বলেন, লকডাউনে এক সপ্তাহ বাড়ি থেকে বেরোতে পারবো না, এ কারণে পরিবারসহ বাড়ি যাচ্ছি। বাড়িতে মা ও আত্মীয়-স্বজন আছে, বন্ধের দিনগুলো সবার সঙ্গে কাটাতে বাড়ি ফিরছেন বলে জানান তিনি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় আরিচা ঘাট পর্যন্ত যেতে একটি প্রাইভেট কার ২ হাজার টাকায় ভাড়া নিয়ে যাচ্ছেন বলেও জানান মারুফ।

লকডাউনের মধ্যে গত কয়েকদিন ধরে গাবতলী থেকে আরিচা ও পাটুরিয়া ঘাটে যাত্রী নিয়ে যাচ্ছেন প্রাইভেটকারচালক মজানু মিয়া। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, মাথাপিছু ৫০০ থেকে ৬০০ টাকায় যাত্রী নিয়ে আরিচা ও পাটুরিয়া ঘাটে নামিয়ে দিচ্ছেন।

এজন্য গাবতলী বাসস্ট্যান্ডের দালালদের ২০০ থেকে ৩০০ টাকা দিতে হচ্ছে। দালালদের মাধ্যমে যাত্রী তোলা হয় বলে জানান তিনি। উবার-পাঠাও বন্ধ থাকায় হাইওয়ে রোডে মোটরসাইকেলে যাত্রী নিচ্ছেন খাইরুল ইসলাম। তিনি জানান, ৭০০ থেকে ১ হাজার টাকায় যাত্রী নিয়ে ঘাটে পৌঁছে দিচ্ছেন।

গাবতলী বাসস্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানাত বলেন, গাবতলী বাসস্ট্যান্ড থেকে অবৈধভাবে যেসব মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী নেয়া হচ্ছে, তাদের আটক করে যাত্রী নামিয়ে ৩ হাজার টাকা জরিমানা স্বরূপ মামলা দায়ের করা হচ্ছে।

তিনি বলেন, এখানে তিনি একা ডিউটি করায় সবাইকে আটক করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই সুযোগে কেউ কেউ যাত্রী নিয়ে চলে যেতে পারছেন। তবে সকাল থেকে এ পর্যন্ত ৬০ জনকে আটক করে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা