জাতীয়

ইরফান সেলিমের জামিন বাতিলের বিষয়ে শুনানি ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ইরফান সেলিমকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়াল চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে ইরফান সেলিমের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।

ইরফানের জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ১৮ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। পরে সে রায় বাতিল চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

গত বছরের ২৪ অক্টোবর রাতে ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন ইরফান। ওই ঘটনায় ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন ওয়াসিফ। পরে ২৫ অক্টোবর পুরান ঢাকার সোয়ারিঘাটের দেবীদাস লেনে হাজি সেলিমের বাড়ি ঘেরাও করে অভিযান চালায় র‌্যাব। ইরফান ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে আটক করা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা