জাতীয়

লকডাউনে চিরচেনা ট্রাফিক জ্যাম

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের আজ দ্বিতীয় দিন। এদিন সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে প্রচুর পরিমাণে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দেখা গেছে। বেশিরভাগ সড়কে তিন রাস্তা ও চৌরাস্তায় জ্যাম দেখা গেছে। পাশাপাশি ট্রাফিক সিগন্যালগুলোতেও জ্যাম দেখা গেছে।

সকাল সাতটার দিকে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, চন্দ্রিমা উদ্যান, বিজয় সরনি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে- সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি চলাচল করছে। রাজধানীতে যথারীতি যে ট্রাফিক জ্যাম থাকে তা আজ না থাকলেও বিভিন্ন পয়েন্টে বেশ গাড়ির চাপ রয়েছে। এই স্পটগুলোর বেশিরভাগ পয়েন্টে ট্রাফিক সিগন্যালে গাড়িগুলোর দীর্ঘ সারি দেখা গেছে।

এছাড়া বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী, নাবিস্কো, সাতরাস্তা, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও পল্টন মোড় এলাকা ঘুরে দেখা গেছে- বেশিরভাগ পয়েন্টে গাড়ির চাপ রয়েছে। তিন রাস্তা এবং চৌরাস্তায় ট্রাফিক সিগন্যালে দীর্ঘ গাড়ির লাইন। বেশ জ্যামও পরিলক্ষিত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা