জাতীয়

‘মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতেই বিধি-নিষেধ’

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা সংক্রমণ মোকাবেলায় বিধিনিষেধ ইস্যুতে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতেই সরকার বিধি-নিষেধের পথ বেছে নিয়েছে। কারণ মানুষ যতই বাইরে আসবে, ততই এ সংক্রমণ বেড়ে যাবে।

তিনি বলেন, সবাইকে সহযোগিতা করতে হবে, সংক্রমণ যাতে করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা দেখছি সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। সে ক্ষেত্রে সকলকেই সংযত আচরণ করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি জানান, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের ওপর যে কঠোর নির্দেশনা রয়েছে, তারা তা বাস্তবায়ন করবে। এর কোনো ব্যত্যয় হবে না।

বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে গাড়ি চলতে দেখা গেছে- সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে গণপরিবহন নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেটি। বিভিন্ন অফিসে এই পরিবহণগুলো নিজেরা ব্যবস্থা করেছে। এগুলো গণপরিবহন না। অফিসের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছে, কর্মকর্তাদের আনা নেওয়ার জন্য শুধু ব্যবহার হচ্ছে।

অনেক দূরপাল্লার গাড়িও ছেড়ে গেছে-এমন প্রসঙ্গ টানলে তিনি বলেন, যদি সেটি হয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সচিবালয়ে সব মন্ত্রণালয় খোলা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জরুরি প্রয়োজন যেগুলো, সেগুলো খোলা আছে। আমাদের আগের যে নির্দেশনা, সেখানে ৫০ ভাগ বলা আছে, সে অনুযায়ী আমরা চাইলে আরও কমাতে পারি, প্রয়োজন অনুযায়ী সেখানে জনবল রাখতে হবে।

গণপরিবহন বন্ধ থাকলেও কেন বইমেলা খোলা রাখা হচ্ছে-জানতে চাইলে তিনি বলেন, বইমেলা স্বাস্থ্যবিধি মেনে করবেন। কর্তৃপক্ষ কঠোর নজরদারিতে রাখবে, সেক্ষেত্রে কেউ যাতে এখানে বেড়াতে না আসে। বই কেনার উদ্দেশ্যেই আসবেন। বিনোদনকেন্দ্র হিসেবে বা ঘুরে বেড়ানো-এরকম কোনো সুযোগ এখানে থাকবে না। অত্যন্ত কঠোরতা রাখা হবে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে তারা তাদের বইটি কিনে আবার গন্তব্যে ফিরে যাবেন। সেভাবেই কর্তৃপক্ষ দায়-দায়িত্ব নিয়েছে, আমরাও সেটি মনিটরিং করব।

গণপরিবহন চলছে না; কিন্তু রিকশা চলছে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, রিকশার ওপরে আমাদের কোনো বিধিনিষেধ নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রিকশা কিন্তু অন্যান্য যানের চাইতে অনেক নিরাপদ। কারণ খুবই কম আক্রান্ত হয়। রিকশাওয়ালা এবং প্যাসেঞ্জারের মধ্যে দূরত্ব থাকে, এজন্য সেটি কিন্তু খুব কম ঝুঁকিপূর্ণ।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা