টিআরপি নির্ধারণে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত
জাতীয়

টিআরপি নির্ধারণে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নির্ধারণে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেবে সরকার। টিআরপি নিরূপণের মাধ্যমে টিভি চ্যানেলের জনপ্রিয়তা যাচাই করা হয়। বর্তমানে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান টিআরপি কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর কোনোটিই সরকারের অনুমোদিত না। তাই টিআরপি কার্যক্রমের জন্য প্রতিষ্ঠান নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার।

সুশৃঙ্খল, মানসম্মত ও প্রতিযোগিতামূলক প্রচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারিগরি সহযােগিতায় উন্নত প্রযুক্তিতে টিআরপি নির্ধাণের প্রতিষ্ঠান নির্বাচন, কারিগরি সহায়তা প্রদান ও কার্যক্রম মনিটরিং করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে টিআরপি নির্ধারণে বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়ে কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দিষ্ট মেয়াদে বাংলাদেশি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণের কার্যক্রম পরিচালনা করার জন্য আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রজ্ঞাপনমূলে দরখাস্ত আহ্বান করবে। আগ্রহী দেশি ও বাংলাদেশে নিবন্ধিত বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত তারিখের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে বাংলাদেশি টিভি চ্যানেলের টিআরপি নিরূপণের কার্যক্রম পরিচালনার জন্য দরখাস্ত দাখিল করতে পারবে। সেক্ষেত্রে বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের অবশ্যই বাংলাদেশে অফিস থাকতে হবে।

আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই আবেদনপত্রের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে নিরাপত্তা জামানত বাবদ দশ লাখ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (ফেরতযােগ্য) জমা দিতে হবে। আবেদনপত্র যােগ্য হিসেবে বিবেচিত না হলে উক্ত পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ফেরত দেয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দিষ্ট মেয়াদে বাংলাদেশি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণের কার্যক্রম পরিচালনা করার জন্য যােগ্যতাসম্পন্ন এক বা একাধিক প্রতিষ্ঠানকে অনুমােদন দিতে পারবে।

টিআরপি নির্ধারণ কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অংশীজনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করবে। বাংলাদেশি টিভি চ্যানেলের টিআরপি নিরূপণের কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত কোনাে প্রতিষ্ঠানকে অনাপত্তিপত্র গ্রহণের পূর্বে লাইসেন্স ফি বাবদ পাঁচ লাখ টাকা চালানের মাধ্যমে (১-৩৩০১-০০০১-১৮৫৪) কোডে জমা দিয়ে চালানের কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চালানের কপি যাচাইপূর্বক নিশ্চিত হয়ে নির্বাচিত প্রতিষ্ঠানের অনুকূলে অনাপত্তি প্রদান করবে।

দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে কারিগরি সহায়তা নিয়ে মনিটরিং কমিটির সন্তুষ্টি সাপেক্ষে পর্যাপ্ত সংখ্যক স্থানে আধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে টিআরপি নির্ধারণ করবে। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানসমূহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমােদিত বাংলাদেশি টিভি চ্যানেলের তালিকা সংগ্রহ করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারিগরি সহযােগিতা ব্যবহারের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ নির্দিষ্ট হারে ফি গ্রহণ করতে পারবে।

দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানসমূহ টিআরপি নির্ধারণপূর্বক প্রতিবেদন প্রকাশ করায় অনুমােদিত বাংলাদেশি টিভি চ্যানেলের কাছ থেকে প্রতি মাসে সার্ভিস চার্জ বাবদ নির্দিষ্ট ফি গ্রহণ করতে পারবে। দায়ত্বিপ্রাপ্ত প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানসমূহ টিআরপি নির্ধারণপূর্বক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত টিআরপি মনিটরিং কমিটিকে অবহিত করে প্রতিবেদন প্রকাশ করবে।

এই নিয়মাবলী আগামী ২০ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এমআর/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা