আজ ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি
জাতীয়

আজ ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে আজ সোমবার (২২ মার্চ) সকালে ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী।

সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইট নামার কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানাবেন। নেপালের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হবে। নেপালের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভাণ্ডারী সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। বিকালে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। পারস্পরিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় রাষ্ট্রপতির উপস্থিতিতে দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পর্যটন, সংস্কৃতিসহ চারটি বিষয়ে সমঝোতা স্মারক হবে বলে চূড়ান্ত হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা