জাতীয়

অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ : জর্ডানের বাদশা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, “গত পাঁচ দশকে বাংলাদেশ সর্বক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে “

বর্তমান সরকারের বলিষ্ট নেতৃত্বের কল্যাণে দেশের জনগণের সহনশীলতা ও ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি আত্মবিশ্বাসী, শান্তি বজায় রাখা, আরও উন্নয়ন এবং জনগণের সক্ষমতা কাজে লাগানোর মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি অগ্রগতি অর্জন করবে বাংলাদেশ।

১০ দিনব্যাপী অনুষ্ঠানের পঞ্চম দিন বাদশা আব্দুল্লাহর পক্ষে ভিডিওবার্তায় কথা বলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাদাফি। তিনি বলেন, “দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ওআইসিসহ বহুপক্ষীয় ফোরামেও আমাদের একীভূত কার্যক্রম রয়েছে। সংঘাতমুক্ত, স্থিতিশীল ও শান্তিময় বিশ্ব গড়ার লক্ষ্যে আমাদের এই তৎপরতা।”

বার্তায় বলা হয়, “দুই দেশের মানুষের সেবার জন্য আমরা পরস্পরের জন্য কল্যাণকর সম্পর্ক এগিয়ে নিতে চাই। শরণার্থী সংকট ও সন্ত্রাসবাদের মত আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলাতেও আমরা কাজ করতে চাই একসঙ্গে।”

দ্বি-রাষ্ট্র নীতির ভিত্তিতে ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্যও জর্ডান বাংলাদেশকে নিয়ে কাজ করতে চায় বলে বাদশা আব্দুল্লাহর বার্তায় জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আলাদা ৫ দিন ঢাকায় এ আয়োজনে বাংলাদেশের সঙ্গী হচ্ছেন। এ ছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ভিডিও বার্তায় বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা