জাতীয়

বায়োমেট্রিক পদ্ধতিতে মশকনিধন কর্মীদের হাজিরা

নিজস্ব প্রতিবেদক : মশকনিধন কর্মীদের মনিটরিংয়ের জন্য বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৬ মার্চ) উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি মাঠে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, আজকে এখানে ১২শ মশকনিধন কর্মী কাজ করছেন, কিন্তু বাস্তবে আসলেই এই সংখ্যক কর্মী কাজ করছেন কি না, তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। আমরা চাই একটি বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে। আগে সনাতন পদ্ধতিতে একটি হাজিরা খাতায় তারা স্বাক্ষর করতেন। এখন সময় এসেছে স্মার্ট সিটিতে রূপান্তর হওয়ার। তাই আমরা ডিজিটাল পদ্ধতিতে মশকনিধন কর্মীদের হাজিরা নিশ্চিত করব।

মশকনিধন কার্যক্রম বিষয়ে তিনি বলেন, মশার উপযুক্ত পরিবেশ থাকায় আমরা সোমবার (১৫ মার্চ) ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছি। অভিযানে আমরা দেখেছি সিভিল এভিয়েশনের ভেতরে কোটি কোটি মশার লার্ভা। সেখানে আমাদের কেউ যেতে পারে না। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পেছনে পূর্বদিকেও একই অবস্থা। আপনাদের ভেতরে নিজেদের নিয়ন্ত্রণে যেসব জায়গা, সেসব স্থানে মশা নিধনের দায়িত্ব আপনাদেরই নিতে হবে, বলেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, মশকনিধন কর্মীদের মনিটরিংয়ের জন্য বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি আজ আমরা পরীক্ষামূলকভাবে শুরু করলাম। ধাপে ধাপে আমরা অন্য এলাকাগুলোতেও এই কার্যক্রমের আওতায় আনব। আশা করছি আগামী দুই মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডেই মশকনিধন কর্মীদের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করতে পারব।

বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা